Terrorist Attack In J-K's Pahalgam: ফের জঙ্গি হামলা; পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাল সন্ত্রাসীরা, রক্ত ঝরল কাশ্মীরে, দেখুন ভয়াবহ ভিডিয়ো
মঙ্গলবার দুপুরে হঠাৎই জঙ্গি হামলা (Terrorist Attack) । জম্মু কাশ্মীর (Jammu And Kashmir) কেঁপে ওঠে আচমকা হামলায়। জম্মু কাশ্মীরের পহেলগামে (Pahalgam) হামলা চালায় জঙ্গিরা। যার জেরে বেশ কয়েকজন পর্যটক আহত হন বলে খবর। সেই সঙ্গে একজনের মৃত্যুর খবর মেলে। পহেলগাম একটি জনপ্রিয় স্থান জম্মু কাশ্মীরের। ফলে পহেলগামে পর্যটকদের ভিড় সব সময়ই থাকে। জঙ্গি হামলার জেরে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করে। সেই সঙ্গে বেশ কয়েকজন আহত হতেই সেই আতঙ্ক চরমে পৌঁছে যায়। জঙ্গি হামলার খবর পেতেই নিরাপত্তারক্ষীদের পরপর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। ততক্ষণে জঙ্গিদের গুলিতে ৭ জনের আহত হওয়ার খবর মেলে। তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
পহেলগামে জঙ্গি হামলা হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে একাধিক ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। দেখুন...
Reports of a major terror attack on a group of tourists in Baisaran forest area above Pahalgam. Preliminary reports, awaiting official confirmation, say one person is dead and 7 are injured. Security forces and Police have rushed to the area.
Details and updates will be…
— Ahmed Ali Fayyaz (@ahmedalifayyaz) April 22, 2025
দেখুন পহেলগামের সেই ভিডিয়ো...
Terrorists attacked a group of tourists in Pahalgam South Kashmir,
casualties feared…
forces rushed to the area. pic.twitter.com/qK1XEqOfI1
— Ravi Pratap Dubey (@ravipratapdubey) April 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 22, 2025 04:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

