Jammu And Kashmir Rain: একটানা বৃষ্টি, ভয়াবহভাবে জল বাড়ছে চেনাবের, জঙ্গি আতঙ্কের মাঝে আখনুরে চোখ রাঙাচ্ছে নদীও
একটানা বৃষ্টিতে (Rain) জল বাড়ছে নদীতে (River)। এক নাগাড়ে বৃষ্টির জেরে এবার চেনাব নদীর (Chenab River) জল বাড়ছে। বৃষ্টির দাপটে চেনাব নদীর জল বেড়ে তার জলসীমা উর্দ্ধমুখী হতে শুরু করেছে। ফলে চেনাবের জলসীমা বৃদ্ধির জেরে আখনুর সেক্টরের মানুষের কপালের চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। পহেলগামের বৈসরণ ভ্যালিতে জঙ্গি হামলার জেরে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে, সেই সময় সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয় দিল্লির তরফে। যার জেরে ভারত জল ছাড়ায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার পর এবার অতি-বৃষ্টিতে কাশ্মীরের আখনুরে বসবাসকারী মানুষের কপালেও চিন্তার ভাঁজ পড়ছে।
দেখুন বাড়ছে চেনাব নদীর জলস্তর...
#WATCH | Akhnoor Sector, J&K: Water level of Chenab River rises following heavy rainfall pic.twitter.com/E4EFis835A
— ANI (@ANI) May 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 02, 2025 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

