Jammu and Kashmir: বিয়ে বাড়ির খাবার খেয়ে মৃত ২ শিশু, অসুস্থ ১২, ছড়াল চাঞ্চল্য
অসুস্থ অবস্থায় ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে ২ শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে পৌছনোর আগের মৃত্যু হয়েছে। ১২ জনের এখনও হাসপাতালে ভর্তি।
বিয়ে বাড়ির খাবার খেয়ে মৃত্যু হল ২ শিশুর। অসুস্থ ১২ জন। জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুর জেলার ঘোড়ডি ব্লকের সত্যলতা গ্রামে ছড়িয়েছে চাঞ্চল্য। উধমপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জানাচ্ছেন, গত ৩১ জুলাই এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছিল মৃত এবং অসুস্থরা। আজ শুক্রবার সকাল থেকেই বমি এবং পায়খানা শুরু হয় তাঁদের। অসুস্থ অবস্থায় ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে ২ শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে পৌছনোর আগের মৃত্যু হয়েছে। ১২ জনের এখনও হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে ২ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাদ্য বিষক্রিয়ার জেরে এমন ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খাদ্য সুরক্ষা দফতরের এক আধিকারিকও থাকবেন, জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক।
বিয়ে বাড়ির খাবারে বিষক্রিয়া...
#WATCH | Jammu and Kashmir: Two people died and around 12 fell sick after consuming food at a wedding function in Satyalta village of Ghordi block in Udhampur district.
Additional Deputy Commissioner Udhampur Joginder Singh Jasrotia said, "According to the information we have… pic.twitter.com/x2pHT6OjgZ
— ANI (@ANI) August 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 07:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

