Reserve Bank Of India Repo Rate: টানা দ্বিতীয়বারের মতো ৫.৫% রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জানাল গভর্নর সঞ্জয় মালহোত্রা

বুধবার ঋণনীতি ঘোষণায় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, রেপো রেট অর্থাৎ যে সুদে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদে ধার দেয় আরবিআই তা বদলাচ্ছে না, সেটি ৫.৫ শতাংশই থাকছে।

RBI (Photo Credit: File Photo)

বুধবার রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) তাদের মুদ্রা নীতি ঘোষণা করলো। মুম্বইতে রিজার্ভ ব্যাঙ্ক-এর মুদ্রা নীতি কমিটির তিন দিনের বৈঠকের শেষ দিনে গভর্নর সঞ্জয় মালহোত্রা (RBI Governor Sanjay Malhotra) বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন।উল্লেখ্য, মুদ্রা নীতি কমিটি, ঋণের ওপর সুদের হার হ্রাস সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্যে কি ঘোষণা করে, সেই দিকেই এদিন সকাল থেকে তাকিয়েছিলেন শিল্প ও বাণিজ্য মহল এবং নীতি নির্ধারকেরা। বুধবার ঋণনীতি ঘোষণায় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, রেপো রেট অর্থাৎ যে সুদে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদে ধার দেয় আরবিআই তা বদলাচ্ছে না, সেটি ৫.৫ শতাংশই থাকছে।

গত আগস্টে MPCর আগের বৈঠকে রেপো রেট  ৫.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিলো।চলতি বৈঠকের আগে স্টেট ব্যাঙ্কের এক রিপোর্টে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে ২৫ বেসিস পয়েন্ট রেট কমানোর সুপারিশ করা হয়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement