Coronavirus Cases In India: ৯১ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, দেশে নতুন আক্রান্ত ৪২ হাজার ৬৪০ জন

সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন, ৪২ হাজার ৬৪০ জন৷ ৯১ দিন পর দেশের দৈনিক সংক্রমণ এতটা নিচে নামল৷ গতকাল করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮১ হাজার ৮৩৯ জন৷

Coronavirus Cases In India: ৯১ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, দেশে নতুন আক্রান্ত ৪২ হাজার ৬৪০ জন
করোনা (Photo Credits: IANS)

সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন, ৪২ হাজার ৬৪০ জন৷ ৯১ দিন পর দেশের দৈনিক সংক্রমণ এতটা নিচে নামল৷ গতকাল করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮১ হাজার ৮৩৯ জন৷  গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১ হাজার ১৬৭ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৭৭  ৮৬১ জন৷ করোনাকে জয় করেছেন ২ কোটি ৮৯ লাখ ২৬ হাজার ৩৮ জন৷ মৃত্যু মিছিলে শামিল ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জন৷ এখনও পর্যন্ত টিকাকরণের আওতায় এসেছেন  ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ জন৷   

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 22, 2021 10:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).