Corronavirus Cases In India: সোমবার সারাদিনে নতুন করোনা রোগী ৩০ হাজার ৯৩ জন, মৃত ৩৭৪

ইদের আগে ফের কমল দৈনিক সংক্রমণ৷ সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩০ হাজার ৯৩ জন৷

Corronavirus Cases In India: সোমবার সারাদিনে নতুন করোনা রোগী ৩০ হাজার ৯৩ জন, মৃত ৩৭৪
করোনা (Photo Credits: IANS)

ইদের আগে ফের কমল দৈনিক সংক্রমণ৷ সোমবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩০ হাজার ৯৩ জন৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার  ২৫৪ জন৷ একদিনে করোনার বলি ৩৭৪ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী  মোট ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৩২২ জন করোনার কবলে পড়েছেন৷ ইতিমধ্যেই করোনাকে জয় করেছেন ৩ কোটি  ৩ লাখ ৫৩ হাজার ৭১০ জন৷ দেশে করোনার মৃত্যুমিছিলে শামিল ৪ লাখ ১৪ হাজার ৪৮২ জন৷  এই মুহূর্তে অ্যাক্টিভ কেস  ৪ লাখ ৬ হাজার ১৩০টি৷  এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৪১ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৪০১ জন৷ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 20, 2021 10:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).