Coronavirus Cases In India: দৈনিক মৃত্যু ফের ৪ হাজার, আশা জাগিয়ে কমল করোনার সংক্রমণ

দৈনিক সংক্রমণে যখন আশার আলো দেখছে দেশ তখন মৃত্যুভয়তা জারি রেখেছে করোনা৷ গতকাল সারাদিনে মারণ ভাইরাসের বলি, ৪ হাজার ২০৯ জন৷

Coronavirus Cases In India: দৈনিক মৃত্যু ফের ৪ হাজার, আশা জাগিয়ে কমল করোনার সংক্রমণ
ভারতে করোনাভাইরাস (Photo Credits: PTI)

দৈনিক সংক্রমণে যখন আশার আলো দেখছে দেশ তখন মৃত্যুভয়তা জারি রেখেছে করোনা৷ গতকাল সারাদিনে মারণ ভাইরাসের বলি, ৪ হাজার ২০৯ জন৷ বৃহস্পতিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন৷  গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯৫ জন৷ স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১৷ এই মুহূর্তে সংক্রামিত ৩০ লাখ ২৭ হাজার ৯২৫ জন৷ এখনও পর্যন্ত করোনা জয় করতে পেরেছেন ২ কোটি  ২৭ লাখ ১২ হাজার ৭৩৫ জন৷ মৃত্যু মিছিলে শামিল ২ লাখ ৯১ হাজার ৩৩১ জন৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনার টিকা পেয়েছেন ১৯ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৫০৩ জন৷ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 21, 2021 10:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).