Coronavirus Cases In India: ২৫ হাজারের গণ্ডীতে দৈনিক সংক্রমণ, নিয়ন্ত্রণে মৃতের পরিসংখ্যান
দুদিন ধরে নিয়ন্ত্রণে দেশের দৈনিক সংক্রমণ৷ গতকালের মতো আজও ২৫ হাজারের ঘরে রইল নতুন রোগীর সংখ্যা৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন (Coronavirus Cases In India) ২৫ হাজার ৪৬৭ জন।
দুদিন ধরে নিয়ন্ত্রণে দেশের দৈনিক সংক্রমণ৷ গতকালের মতো আজও ২৫ হাজারের ঘরে রইল নতুন রোগীর সংখ্যা৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন (Coronavirus Cases In India) ২৫ হাজার ৪৬৭ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩। দৈনিক মৃত্যুও নিয়ন্ত্রণে৷
India reports 25,467 new #COVID19 cases, 39,486 recoveries and 354 deaths in the last 24 hrs, as per Health Ministry.
Total cases: 3,24,74,773
Total recoveries: 3,17,20,112
Active cases: 3,19,551
Death toll: 4,35,110
Total vaccinated: 58,89,97,805 (63,85,298 in last 24 hrs) pic.twitter.com/Z0xo6jqVJ6
— ANI (@ANI) August 24, 2021
গতকাল সারাদিনে দেশে করোনার বলি ৩৫৪ জন৷ সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৯ হাজার ৪৮৬ জন৷ এতদিনে করোনাকে জয় করেছেন ৩ কোটি ১৭ লাখ ২০ হাজার ১১২ জন৷ এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৩ লাখ ১৯ হাজার ৫৫১টি৷ মৃত্যু মিছিলে শামিল ৪ লাখ ৩৫ হাজার ১১০ জন৷ টিকা পেয়েছেন ৫৮ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার ৮০৫ জন৷
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 24, 2021 10:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

