PM Modi's Independence Day 2025 Speech: স্বাধীনতা দিবসে ১০৩ মিনিট মোদীর ম্যারাথন বক্তৃতা, ভেঙে দিলেন নেহেরুর রেকর্ড

PM Modi's Independence Day 2025 Speech: স্বাধীনতা দিবসে ১০৩ মিনিট মোদীর ম্যারাথন বক্তৃতা, ভেঙে দিলেন নেহেরুর রেকর্ড
PM Modi In I Day (Photo Credit: X)

স্বাধীনতা দিবসে (Independence Day 2025 ) পাকিস্তানকে নিজের জায়গা মনে করানো থেকে শুরু করে, আমেরিকার চোখ রাঙানিকে যে ভারত তোয়াক্কা করে না, তা স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী আজ ১০৩ মিনিট বক্তৃতা করেন। স্বাধীনতা দিবসে এবার সবচেয়ে বেশি সময় ধরে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী। ১০৩ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেন। স্বাধীনতা দিবসে ১০৩ মিনিট ধরে যে বক্তৃতা প্রধানমন্ত্রী (PM Narendra Modi) করেন, তা এক কথায় রেকর্ড তৈরি করল বলে মনে করা হচ্ছে।

এর আগে ১৯৪৭ সালে যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ব্কতৃতা দেন, সেই সময় তিনি ৭২ মিনিট ধরে কথা বলেন। প্রথম প্রধানমন্ত্রীর সেই রেকর্ড কার্যত ভেঙে দিলেন নরেন্দ্র মোদী। ৭৯তম স্বাধীনতা দিবসে এবার প্রধানমন্ত্রীকে ১০৩ মিনিটের ম্যারাথন বক্তৃতা দিতে শোনা যায়। যা দেশের ইতিহাসে এই প্রথম বলে মনে রেকর্ড করা হল।

আরও পড়ুন: PM Speech On 79th Independence Day: "ভারত সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত এবং জল একসাথে বইবে না..." লালকেল্লায় নিজের ভাষণে আরও একবার সিন্ধু চুক্তি নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (দেখুন ভিডিও)

স্বাধীনতা দিবসে এবার লালকেল্লা থেকে ১০৩ মিনিটের বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).