IMD Weather Update: আগামী ৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, জানাল আইএমডি
ভারতীয় আবহাওয়া দফতর আজ জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজাফফরাবাদের বিচ্ছিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, ওড়িশা,, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উপকূলীয় অন্ধপ্রদেশের কিছু অংশেও আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আগামী ২ দিন বিদর্ভে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকাল-এও আগামী ২ দিন গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ । আইএমডি পূর্বাভাসে জানিয়েছে যে আগামী ৫ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে।
IMD forecasts a gradual rise in maximum temperatures by 2-3 degrees Celsius over during the next 5 Days.#IMD #WeatherUpdate #Weather #WeatherForecast pic.twitter.com/MieM4ZIxUP
— All India Radio News (@airnewsalerts) April 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

