PM Narendra Modi: উপরাষ্ট্রপতি পদে প্রার্থী জগদীপ ধনখড়ের প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র
উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের প্রশংসা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) প্রশংসা করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় মোদী লিখলেন,"আমি নিশ্চিত উনি একজন অসাধারণ এবং অনুপ্রেরণা হয়ে ওঠার মত উপরাষ্ট্রপতি হবেন।"আজ, সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন জগদীপ ধনখড়। গতকাল, রবিবার রাতে বাংলার রাজ্যপালের পদ ছাড়েন ধনখড়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র সঙ্গে গিয়ে মনোনয়ন জমা দেন ধনখড়। আগামী ৬ অগাস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। ধনখড়ের বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা। আরও পড়ুন-দ্রৌপদী মুর্মু না কি যশবন্ত সিনহা? আজ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিদের তালিকা দেখুন
দেখুন টুইট
"I am certain that he will be an excellent and inspiring Vice President," PM Modi after accompanying NDA's VP candidate Jagdeep Dhankhar for nomination filing pic.twitter.com/HgODAiADxe
— ANI (@ANI) July 18, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 18, 2022 03:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

