Hyderabad Hotel Fire Video: গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুন লাগল বিলাসবহুল হোটেলে, দেখুন ভিডিয়ো

Hyderabad Hotel Fire Video: গলগল করে বেরোচ্ছে ধোঁয়া, আগুন লাগল বিলাসবহুল হোটেলে, দেখুন ভিডিয়ো
Fire At Hyderabad Hotel )(Photo Credit: X/Screengrab)

হায়দরাবাদের (Hyderabad) একটি বিলাসবহুল হোটেলে আগুন (Fire At Hotel) ধরে গেল। দাউ দাউ করে জ্বলতে শুরু করে বানজারা হিলসের ওই বিলাসবহুল হোটেল। পার্ক হায়াত নামে বিলাসবহুল হোটেলে  আগুন লাগতেই সেখানে দমকল কর্মীরা হাজি হন। প্রত্যেকে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলে বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থে পৌঁছে কাজ শুরুর পর ক্রমাগত আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করে। তবে কালো ধোঁয়ায় ঢেকে যেতে শুরু করে আকাশ। যা নিয়ে আতঙ্ক, উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। তবে ঘটনার জেরে কোনও হতাহতের খবর মেলেনি এখনও পর্যন্ত। হোটেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে ধোঁয়ার গ্রাসে গোটা এলাকা চলে যেতেই আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করে হু হু করে।

আরও পড়ুন: Fire Broke Out: অঙ্কলেশ্বরে ভয়াবহ আগুন, দমকলের ৮টি ইঞ্জিন পৌঁছেছে

দেখুন হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে  আগুন...

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).