Huma Qureshi's Brother Killed: অভিনেত্রী হুমা কুরেশির ভাইকে কীভাবে প্রকাশ্যে খুন করা হল, ভাইরাল সিসিটিভি ফুটেজ
হুমা কুরেশির (Huma Qureshi) ভাই আসিফ কুরেশিকে (Huma Qureshi's Brother Killed) প্রকাশ্যে খুন করা হয়েছে দিল্লিতে (Delhi)। নিজ়ামাবাদ এলাকায় অভিনেত্রীর ভাইকে দুই ব্যক্তি একযোগে মারতে মারতে কুপিয়ে খুন করে। স্কুটার পার্ক করা নিয়ে বচসার জেরেই বলিউড নায়িকার তুতো ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে এসেছে। যা দেখে শিউরে উঠবেন আপনিও। দিল্লির নিজ়ামাবাদ এলাকার যে সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে আসে, সেখান দেখা যায়, অভিনেত্রীর ভাইয়ের সঙ্গে প্রথমে দুই ব্যক্তির বচসা হয়। এরপর তারা হঠার করেই আসিফ কুরেশিকে মারধর শুরু করে। মারধরের জেরে গুরুতর জখম হয়ে পড়লে, হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় আসিফ কুরেশিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। আসিফ কুরেশিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়। সামান্য পার্কিং নিয়ে যেভাবে বলিউড (Bollywood) অভিনেত্রী হুমা কুরেশির ভাইকে হত্যা করা হয়, তা দেখে পুলিশও শিউরে উঠতে শুরু করেছে।
প্রকাশ্যে নৃশংসভাবে খুন করা হল হুমা কুরেশির ভাইকে। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ...
VIDEO | Actor Huma Qureshi's cousin, Asif Qureshi, was stabbed to death following a dispute over parking in southeast Delhi's Bhogal area on Thursday. Two teenagers have been apprehended in connection with the incident. CCTV visuals of the incident.#DelhiNews
(Viewers… pic.twitter.com/DJrXqd3vwX
— Press Trust of India (@PTI_News) August 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 08, 2025 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

