HMPV Virus In India: চিনের ভাইরাসের সংক্রমণ ভারতে, আট মাসের শিশুর পর আরও একজন আক্রান্ত HMPV, আতঙ্ক বাড়ছে
কর্ণাটকে চিহ্নিত করা হল HMPV ভাইরাস। বেঙ্গালুরুতে ৮ মাসের এক শিশু হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসে আক্রান্ত বলে খবর পাওয়া যায়। যে বিষয়ে কর্ণাটকের স্বাস্থ্য দফতরের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে বলে জানা যায়। ওই ঘটনার পর ফের আরও একটি HMPV ভাইরাসে সংক্রমণজনিত খবর প্রকাশ্যে আসে। তবে দ্বিতীয় জন সংক্রমিতর বয়স কত, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। কেন্দ্রের তরফে কড়া নজর রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিষয়টি নিয়ে তল্লাশি শুরু করেছে বলে খবর। ICMR-এর তরফে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে। প্রসঙ্গত বেঙ্গালুরুতে যে ৮ মাসের শিশু হিউম্যান মেটানিউমোনিয়া ভাইরাসে আক্রান্ত, তার বিদেশ ভ্রমণের কোনও খবর নেই বলে জানা যায়। ফলে চিনে HMPV ভাইরাসের প্রজাতি ছড়াচ্ছে, সেটিই কি ভারতে থাবা বসিয়েছে, সে বিষয়েও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক খোঁজ শুরু করেছে বলে খবর।
আরও পড়ুন: HMPV Virus In Bengaluru: চিনের ভাইরাস থাবা বসাল ভারতে? বেঙ্গালুরুতে HMPV তে আক্রান্ত ৮ মাসের শিশু
কর্ণাটকে পরপর ২ জনের শরীরে HMPV ভাইরাসের সন্ধান মিলেছে...
The Indian Council of Medical Research (ICMR) has detected two cases of Human Metapneumovirus (HMPV) in Karnataka. Both cases were identified through routine surveillance for multiple respiratory viral pathogens, as part of ICMR's ongoing efforts to monitor respiratory illnesses… pic.twitter.com/PtKYmgztKb
— ANI (@ANI) January 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 06, 2025 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

