Gujarat Train Derailment: সুরাটে লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন, আতঙ্কে যাত্রীরা
চাকা লাইনচ্যুত হতেই ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেন চালক। বেলাইন হওয়া কোচ যতই যাত্রী শূন্য হোক না কেন বাকি ট্রেন কামরার যাত্রীদের মধ্যে ঘটনার জেরে বেশ আতঙ্ক তৈরি হয়েছে।
Gujarat Train Derailment: গুজরাটে লাইনচ্যুত হল এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার সুরাটের কিম শহরে কুদসাদ রোড এলাকায় আহমেদাবাদ-রাজকোট লাইনের কাছে কিম স্টেশনে বেলাইন হয় দাদার-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস। স্টেশন থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ মধ্যেই লাইনচ্যুত হয়েছে ইঞ্জিনের পাশের যাত্রীশূন্য কোচটি। ১৯০১৫ দাদার-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেসের ভিপিইউ কোচের চারটি চাকা লাইন থেকে বেরিয় যায়। চাকা লাইনচ্যুত হতেই ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেন চালক। বেলাইন হওয়া কোচ যতই যাত্রী শূন্য হোক না কেন বাকি ট্রেন কামরার যাত্রীদের মধ্যে ঘটনার জেরে বেশ আতঙ্ক তৈরি হয়েছে। এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় রেলকর্মীরা। চাকা উদ্ধার করে ট্রেনটি পুনরায় সচল করার প্রক্রিয়া চলছে।
গুজরাটে লাইনচ্যুত হল মালগাড়ি...
Derailment while departing Kim station Gujarat. 19015 Dadar Porbandar Express. No injuries to anyone. pic.twitter.com/BDBFpvJSJ0
— Rajendra B. Aklekar (@rajtoday) December 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 24, 2024 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

