Gujarat Rains: সাতসকালে বিস্ময়ে হতবাক গুজরাটের ভাদোদরা এলাকা, প্রবল বৃষ্টির জলে ভেসে এল ১৫ ফুট লম্বা কুমির

15-feet long crocodile Photo Credit: X

ভাদোদরার ফতেহগঞ্জ এলাকার কাছে কামনাথ নগরের বাসিন্দাদের সকাল বেলায় চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এমনি গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে গুজরাটের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথা কোথাও আবার বন্যা পরিস্থিতিও দেখা গেছে। জলের তোড়ে আটকে থাকা মানুষজনকে উদ্ধার করছে বিপর্যয় মোকাবিলা টিম। এরই মধ্যে বন্যার জলের তোড়ে ভাদোদরার ফতেহগঞ্জ এলাকার কামনাথ নগরের লোকালয়ে ঢুকে পড়ল ১৫ ফুটের আস্ত একটি কুমির। মনে করা হচ্ছে বন্যার জল ভেদ করে কলোনীর একটি বাড়িতে সে ঢুকে পড়ে। চোখে পড়তেই বন বিভাগকে খবর দেওয়া হয়, তাঁদের চেষ্টায় ওই কুমিরকে উদ্ধার করা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement