Ghazipur Accident: মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুণ্যস্নানেই ঘনিয়ে এল মৃত্যু
শুক্রবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হয় পুণ্যার্থী বোঝাই পিকআপ গাড়ি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৬ জন ভক্তের।
মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। তীর্থযাত্রী বহনকারী একটি পিকআপ গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছে অনেকের। আহত হয়েছেন বহু। শুক্রবার প্রয়াগরাজের (Prayagraj) ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হয় পুণ্যার্থী বোঝাই পিকআপ গাড়ি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৬ জন ভক্তের। আহত হয়েছেন অনেকেই। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজীপুরে নন্দগঞ্জ থানার কাছে কুসমি কলা এলাকায় দুর্ঘটনাটি (Ghazipur Accident) ঘটে বলে জানা যাচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।
মহাকুম্ভ থেকে ফের পথে মর্মান্তিক দুর্ঘটনাঃ
🚨 गाजीपुर: दर्दनाक सड़क हादसा, 6 श्रद्धालुओं की मौत 🚨
गाजीपुर में आज सुबह एक दर्दनाक सड़क हादसा हुआ, जिसमें 6 लोगों की जान चली गई।
🔴 श्रद्धालुओं से भरी पिकअप वाहन वाराणसी-गाजीपुर फोरलेन के रेवसा में ट्रक से टकरा गई।
🔴 हादसा महाकुंभ से स्नान करके लौटते वक्त हुआ।
🔴 इस हादसे… pic.twitter.com/DZQgm2JoQS
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) January 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

