Prajwal Revanna: তদন্তের স্বার্থে প্রজ্জ্বলকে হোলেনারাসিপুরের বাসভবনে নিয়ে এলেন তদন্তকারী আধিকারিকরা! ফোনের খোঁজে চলল তল্লাশি অভিযান
ভোটের আবহেই কর্নাটকের প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে একাধিক মহিলাকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, গ্রেফতারির পর বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে জেডিএস নেতা। ফলে পরবর্তীকালে আরও বড়সড় সমস্যার মুখোমুখি হতে চলেছেন প্রজ্জ্বল। এমনকী তিনি একটি ফোনও লুকিয়ে রেখেছেন, যার খোঁজে তল্লাশি চালাতে শনিবার কর্নাটক পুলিশের একটি বিশেষ দল হোলেনারাসিপুরে চেন্নাম্বিকা বাসভবনে আসেন। সঙ্গে ছিলেন খোদ প্রজ্জ্বলও। জানা যাচ্ছে, ওই ফোনের পাশাপাশি বেশকিছু নথিপত্রও খোঁজার চেষ্টা করছিলেন তদন্তকারী আধিকারিকরা। যদিও তাঁদের হাতে কিছু এসেছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Advertisement
সম্পর্কিত খবর
Prajwal Revanna Case: প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থা মামলায় ২ হাজার পাতার চার্জশিট পেশ করল কর্ণাটক পুলিশ
Prajwal Revanna Rape Case Row: ধর্ষণের অভিযোগ থেকে স্বস্তি মিলল না, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বলের জামিনের আবেদন খারিজ আদালতে
Suraj Revanna: প্রজ্জ্বল রেভান্নার পর যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার ভাই সুরাজ
Hassan Sex Assault Case: যৌন নিপীড়ন এবং ধর্ষণে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নাকে তদন্তের জন্য তার বাসভবনে নিয়ে আসল সিট
Advertisement
Advertisement
Advertisement