MahaKumbh 2025: মহাকুম্ভে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি, মকরে অমৃত স্নানে ২ কোটি পুণ্যার্থীর ডুব
অমৃত স্নানকে আরও শুভ করে তোলার জন্যে পুন্যার্থীদের উপর পুষ্প বৃষ্টির ব্যবস্থা করেছে যোগী সরকার। হেলিকপ্টার থেকে ভক্তদের উপর ছড়ানো হচ্ছে ফুল।
প্রয়াগরাজে (Prayagraj) সোমবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা ২০২৫ (MahaKumbh Mela 2025)। ১৪৪ বছর পর এসেছে এই বিশেষ যোগ। আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে মহাকুম্ভের প্রথম শাহী স্নান। প্রচণ্ড ঠাণ্ডা এবং কুয়াশা উপেক্ষা করে মহাকুম্ভে ভিড় জমাচ্ছেন পুন্যার্থীরা। এদিন অমৃত স্নানে (Amrti Snan) যোগ দিয়েছেন প্রায় ২ কোটি মানুষ। ভোররাত থেকে ত্রিবেণী সঙ্গমে চলছে ডুব দেওয়ার হিড়িক। পূণ্য লাভের আশায় চলছে অমৃত স্নান। অমৃত স্নানকে আরও শুভ করে তোলার জন্যে পুন্যার্থীদের উপর পুষ্প বৃষ্টির ব্যবস্থা করেছে যোগী সরকার। হেলিকপ্টার থেকে ভক্তদের উপর ছড়ানো হচ্ছে ফুল।
আরও পড়ুনঃ পুণ্যলাভের আশায় শাহী স্নানে কোটি কোটি ভক্তের ঢল, মহাকুম্ভে রহস্যময় ইতিহাস জেনে নিন
মহাকুম্ভের অমৃত স্নানে পুষ্প বৃষ্টিঃ
#WATCH | #MahaKumbhMela2025🕉️| Prayagraj: Flower petals showered on devotees taking part in Amrti Snan on the occasion of Makar Sankranti. pic.twitter.com/HeERLNpFg0
— ANI (@ANI) January 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 14, 2025 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

