Delhi Landfill Fire: দিল্লির ওখলায় আবর্জনা স্তুপে ভয়াবহ আগুন, দূষিত ধোঁয়ায় ঢাকল এলাকা
দিল্লির ওখলার কুখ্যাত আবর্জনা স্তুপে ভয়াবহ আগুন। শুক্রবার বিকেলে ওখলার আবর্জনার স্তুপে আগুন নেভাতে নামে দমকল।
দিল্লির ওখলার কুখ্যাত আবর্জনা স্তুপে ভয়াবহ আগুন। শুক্রবার বিকেলে ওখলার আবর্জনার স্তুপে আগুন নেভাতে নামে দমকল। প্রশাসন সূত্রে খবর, দুপুর ২.৪৫ নাগাদ ওখলার আবর্জনা স্তুপে আগুন লেগে গিয়েছে বলে দমকলের কাছে খবর যায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে আটটি ইঞ্জিন। আধ ঘণ্টার মধ্যে আগুন নিভে যায় বলে জানানো হয়েছে। এদিন দিল্লির রোহনি এলাকার এক বস্তি অঞ্চলে আগুন লাগে। এই আগুনে ২০টি কুঁড়ে ঘর ও একটি গোডাউন পুড়ে গিয়েছে।
দেখুন ওখলার আবর্জনা স্তুপে আগুন
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 07, 2025 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

