Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের অফিসে আগুন, জ্বলল সচিবালয়ের বিদ্যুৎ সরবরাহ কক্ষ

সচিবালয়ের দ্বিতীয় ব্লকের বিদ্যুৎ সরবরাহ কক্ষে আচমকাই আগুন লেগে যায়। ওই ব্লকেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর কার্যালয় রয়েছে।

Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের অফিসে আগুন, জ্বলল সচিবালয়ের বিদ্যুৎ সরবরাহ কক্ষ
Fire Broke Out at Andhra Pradesh Secretariat Block Housing (Photo Credits: X)

শুক্রবার সাতসকালে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ভেলাগাপুডিতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা। সচিবালয়ের দ্বিতীয় ব্লকের বিদ্যুৎ সরবরাহ কক্ষে আচমকাই আগুন লেগে যায়। ওই ব্লকেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর কার্যালয় রয়েছে। সকাল সাড়ে ৬টা নাগাদ সচিবালয়ের ওই কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে অগুন লেগেছে টের পেয়ে অফিসের কর্মীরাই পুলিশ এবং দমকলে খবর দেন। সরকারি দফতরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ এসে পৌঁছয় দমকল বাহিনী। আগুন আরও ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীদের ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সচিবালয়ের আগুন। ঘটনায় কোন প্রাণহানি না হলেও সরকারি দফতরের পরিকাঠামো এবং সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্ধ্রপ্রদেশে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 04, 2025 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).