Fire In Hostel:ভোরবেলা হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘরের ভিতরে আটকে ২৫ পড়ুয়া
এই ঘটনায় কোনও পড়ুয়া আহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হোস্টেলের।
নয়াদিল্লিঃ ঝাড়খণ্ডের (Jharkhand)আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড(Fire)। আগুন লাগল হোস্টেলে। পুড়ে ছাই বইপত্র, বিছানা-সহ সমস্ত জিনিস। একটুর জন্য প্রাণে বাঁচল ২৫ জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লাতেহার জেলার বারিয়াতুর কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় নামে একটি আবাসিক স্কুলে। সোমবার ভোর ছ'টা নাগাদ আচমকাই আগুন লাগে ওই আবাসিক স্কুলের হোস্টেলে। আতঙ্কে ঘর ছেড়ে প্রাণ হাতে পালায় পড়ুয়ারা। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। এরপর দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও পড়ুয়া আহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হোস্টেলের।
ভোরবেলা হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘরের ভিতরে আটকে ২৫ পড়ুয়া
🚨Narrow escape for 25 girls as fire breaks out in hostel room of a residential school in Jharkhandhttps://t.co/glUAUslrkQ
— Hindustan Times (@htTweets) August 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2025 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

