Gujarat Fire: গুজরাটে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, দেখুন ভিডিয়ো

ফের গুজরাটে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে, আহমেদাবাদের ভাটভা জিআইডিসিতে একটি রাসায়নিক কারখানায় ঘটনাটি ঘটেছে।

Gujarat Fire: গুজরাটে রাসায়নিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, দেখুন ভিডিয়ো

ফের গুজরাটে ঘটল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে, আহমেদাবাদের (Ahmedabad) ভাটভা জিআইডিসিতে একটি রাসায়নিক কারখানায় ঘটনাটি ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। ইতিমধ্যেই কারখানার একাংশ আগুনের গ্রাসে চলে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এদিকে আগুন লাগতেই কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনা হয়েছে। ফলে হতাহতের এখনও কোনও খবর নেই। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2025 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).