Bye-Election schedule: লোকসভা ভোটের মধ্যেই বাংলার ২টি আসনে উপ-নির্বাচন, জেনে নিন আপনার কেন্দ্রে কবে ভোট

Bye-Election schedule: লোকসভা ভোটের মধ্যেই বাংলার ২টি আসনে উপ-নির্বাচন, জেনে নিন আপনার কেন্দ্রে কবে ভোট
Election, Representational Image (Photo Credit: ANI)

শনিবার লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশের মধ্যেই ২৬টি আসনে উপ-নির্বাচনের (Bye-Electio) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission of India)। এরমধ্যে রয়েছে বাংলার ২টি আসন। একটি উত্তর ২৪ পরগনার বরানগর বিধানসভা এবং অপরটি মুর্শিদাবাদের ভগবানগোলা। বরানগরের বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন বলে এই দুটি আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়া বিহারে ১টি, গুজরাটে ৫টি, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ত্রিপুরায় ১টি করে, উত্তরপ্রদেশে ৪টি, তেলেঙ্গানায় ১টি, হিমাচল প্রদেশে ৬টি, তামিলনাড়ু, কর্ণাটক এবং রাজস্থানে ১টি করে আসনে উপ-নির্বাচন হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 16, 2024 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).