Eid Ul Fitr 2024: আজ খুশির ঈদ, সকাল থেকেই দিল্লির জামে মসজিদে নামাজ পড়তে মানুষের ঢল; চলল কোলাকুলি শুভেচ্ছা বিনিময় (দেখুন ভিডিও)

ইসলামিক চান্দ্র ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে ঈদ উদযাপিত হয়। গোটা বিশ্বে একদিন আগে ঈদ পালন হলেও ৩০ দিনের রোজা রাখার পর ভারত জুড়ে আজ পালন হচ্ছে খুশির ঈদ।

Namaz at Jame Maszid Photo Credit: Twitter@ANI

ভারতের বৃহত্তম মসজিদগুলির মধ্যে একটি দিল্লির জামে মসজিদ। আজ সকালে ঈদ-উল-ফিতর উপলক্ষে নামাজ পড়ার জন্য সেখানে মানুষের ঢল।ইসলামিক চান্দ্র ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের প্রথম দিনে ঈদ উদযাপিত হয়। গোটা বিশ্বে একদিন আগে ঈদ পালন হলেও  ৩০ দিনের রোজা রাখার পর ভারত জুড়ে আজ পালন হচ্ছে খুশির ঈদ। ছোট বড়, ধনী গরীব নির্বিশেষে এই উৎসবে যোগ দেন ইসলাম ধর্মাবলম্বীরা। সকালের নামাজ শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিতরণও করেন তাঁরা। নামাজ চলাকালীন রইল জামা মসজিদের ড্রোণ ভিজুয়াল।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement