Delhi: আগুন নেভেনি চাঁদনি চকে! বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাঁই একাধিক দোকান
১২ ঘন্টা পেরোলেও এখনও বেশকিছু জায়গা থেকে উঠছে ধোঁয়া। এখনও কিছু জায়গা থেকে আগুনের শিখাও দেখতে পাওয়া যাচ্ছে। সবমিলিয়ে পরিস্থিতি এথনও নিয়ন্ত্রণে আসেনি বলে মনে করছে দিল্লির দমরল বিভাগ। আর সেই কারণেই চাঁদনি চকের ভষ্মীভূত দোকানগুলির সামনে এখনও রয়েছে দমকল বিভাগ। গত বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ এই এলাকায় একটি বিল্ডিংয়ের জামাকাপড়ের দোকানে আচমকাই আগুন লাগে। কয়েক মুহূর্তের মধ্যে গোটা বিল্ডিং তো বটেই, আশেপাশের দোকানগুলিতেও আগুন দ্রুত থড়িয়ে পড়ে। ডাকা হয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে প্রথমে আসে ১৪টি ইঞ্জিন। পরে পরিস্থিতির ভয়াবহতা দেখে আরও ২৬টি ইঞ্জিন আসে। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। সূত্রের খবর, এই ঘটনায় হতাহতের কোনও খবর না এলেও কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে
VIDEO | Delhi: Efforts to douse the fire, which broke out in #ChandniChowk area yesterday, continue. Several shops were destroyed gutting goods and property worth crores of rupees, officials said.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/OJZ59gAezf
— Press Trust of India (@PTI_News) June 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 08:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

