Pakistani Posts Destroyed By Indian Army: পাক সেনার বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত, চুরমার করে দিয়েছে সীমান্তের সব জঙ্গি ঘাঁটি, দেখুন ছবি
অপারেশন সিঁদূরের (Operation Sindoor) সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (POK) ঢুকে একের পর এক এক জঙ্গি (Terrorist) ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। লস্কর থেকে জইশ কিংবা হিজবুল, জঙ্গিদের ঘাঁটি চুরমার করে দেয় ভারত। অপারেশন সিঁদূরের আঘাতে পাক জঙ্গি ঘাঁটি যখন ভেঙে পড়তে শুরু করে, সেই সময় সীমান্তে পাক সেনার (Pakistani Army) বাঙ্কারও নষ্ট করে দেয় সেনা বাহিনী। একের পর এক পাক সেনার বাঙ্কার এবং জঙ্গি ঘাঁটি চূর্ণ করে দেয় ভারত। যে ছবি ক্রমশ উঠে আসতে শুরু করেছে। জঙ্গিদের কীভাবে আশ্রয় দিয়েছে পাকিস্তান, তা গোটা বিশ্বের সামনে উঠে আসতে শুরু করেছে। শুধু তাই নয়, অপারেশন সিঁদূরের জেরে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলিকে উড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলিকে নতুন করে গঠন করতে পাক সরকার অর্থ বরাদ্দ করবে বলে ফের জানিয়েছে। ফলে পাকিস্তান যে জঙ্গিদের ভরণ পোষণের দায়িত্ব নিজের কাধেই নিয়েছে,তা কার্যত স্পষ্ট হয়ে যায় আন্তার্জাতিক বিশ্বের সামনে।
দেখুন সীমান্তে কীভাবে পাক সেনার বাঙ্কার এবং জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত...
Poonch, J&K | During Operation Sindoor, Pakistani posts and terrorist camps across the LOC were destroyed by the Indian Army.
Stills 2 and 3 are of Pakistan Army camps across the LOC. pic.twitter.com/GrJckV2UyR
— ANI (@ANI) May 20, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 20, 2025 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

