Accident In Budaun: পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় আগুনে পুড়ে ছাই গাড়ি, মৃত্যু চালকের, ৬ যাত্রী

স্থানীয় এবং পুলিশের সহায়তায় কোনও রকমে যাত্রীদের ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়। কিন্তু আগুনে পুরে মৃত্যু হয় গাড়ি চালকের।

Accident In Budaun: পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় আগুনে পুড়ে ছাই গাড়ি, মৃত্যু চালকের, ৬ যাত্রী
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ বুদাউনে(Budaun) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। পিকআপ ভ্যানের(Pickup Vehicle) সঙ্গে ধাক্কা লেগে আগুনে পুড়ে ছাই গাড়ি(Car)। আগুনে ঝলসে মৃত্যু চালকের। গুরুতর আহত ৬ যাত্রী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বুদাউনের কাদার চক থানা সংলগ্ন এলাকায়। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে পিকআপ ভ্যান। সঙ্গে সঙ্গে পিকআপ ভ্যানে থাকা এলপিজি সিলিন্ডারটি ফেটে আগুন লেগে যায়। স্থানীয় এবং পুলিশের সহায়তায় কোনও রকমে যাত্রীদের ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়। কিন্তু আগুনে পুরে মৃত্যু হয় গাড়ি চালকের। আহত ৬ যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় আগুনে পুড়ে ছাই গাড়ি, মৃত্যু চালকের, ৬ যাত্রী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 5346 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).