Donald Trump Assassination Attempt: ভরা জনসভায় ট্রাম্পকে খুনের চেষ্টা, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পাশে মোদী

শনিবার পেনসিল্ভানিয়ার (Pennsylvania)বাটলার শহরের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেই সময়ই তাঁর উপর হামলা হয়। তবে বর্তমানে সুস্থ রয়েছে। ট্রাম্প। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Donald Trump Assassination Attempt: ভরা জনসভায় ট্রাম্পকে খুনের চেষ্টা, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পাশে মোদী

নয়াদিল্লিঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জনসভায় বন্দুকবাজদের হানা। কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি (Bullet)। শনিবার (Pennsylvania)বাটলার শহরের একটি জনসভায় বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেই সময়ই তাঁর উপর হামলা হয়। তবে বর্তমানে সুস্থ রয়েছে। ট্রাম্প। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবি সকালে তিনি টুইট করেন, "আমার বন্ধু প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজনীতি ও গণতন্ত্রে সহিংসতার কোনও স্থান নেই। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের চিন্তা ও প্রার্থনা নিহতদের পরিবার, আহতদের এবং আমেরিকার জনগণের সঙ্গে সব সময় রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 14, 2024 08:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).