MP Shocker: চলছিল ময়নাতদন্ত, মৃতদেহের টুকরো নিয়ে পালাল কুকুর, ব্যাপক চাঞ্চল্য জেলা হাসপাতালে

শনিবার একটি দুর্ঘটনায় মৃত্যু হয় নিখিল চৌরাসিয়া (২১)নামে এক তরুণের। মৃত্যুর পর ওই হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় তাঁর দেহ।

MP Shocker: চলছিল ময়নাতদন্ত, মৃতদেহের টুকরো নিয়ে পালাল কুকুর, ব্যাপক চাঞ্চল্য জেলা হাসপাতালে
ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ চলছিল ময়নাতদন্ত (Postmortem)। আচমকা মৃতদেহের (Deadbody)টুকরো মুখে করে নিয়ে পালাল কুকুর (Dog)। কাঠগড়ায় সরকারি হাসপাতাল (Govt Hospital)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেহে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নর্মদাপুরম জেলা হাসপাতালে। জানা গিয়েছে, শনিবার একটি দুর্ঘটনায় মৃত্যু হয় নিখিল চৌরাসিয়া (২১)নামে এক তরুণের। মৃত্যুর পর ওই হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় তাঁর দেহ। মৃত তরুণের পরিবারের অভিযোগ, ময়নাতদন্তের ঘরে ঢুকে মৃতদেহের মাংসের পিণ্ড নিয়ে যেতে দেখা গিয়েছে একটি কুকুরকে। নিখিলের খুড়তুতো ভাই অঙ্কিত গোহিলে বলেন, "জল খেয়ে বেড়িয়ে আমি দেখি কুকুরটি ওই ঘর থেকে একটি মাংসের টুকরো মুখে করে নিয়ে যাচ্ছে। এরপরই অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় সম্পূর্ণ দায়ি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের গাফিলিতির জন্যই এই ঘটনা ঘটেছে।"অন্যদিকে এই ঘটনায় উত্তেজনা ছড়াতেই গোটা ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও পড়ুনঃজেলে মারা গিয়েছেন ইমরান খান? ফ্যাক্ট চেকের পর কী জানাল Grok

মৃতদেহের টুকরো নিয়ে পালাল কুকুর, ব্যাপক চাঞ্চল্য জেলা হাসপাতালে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 11, 2025 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).