Fact Check: জেলে মারা গিয়েছেন ইমরান খান? ফ্যাক্ট চেকের পর কী জানাল Grok
পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান-এর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল।
Fact Check Imran Khan Death News: পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (imran Khan)-এর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল। যে পোস্টে দাবি করা হয়েছে, ইমরান খান আজ, শনিবার নাকি জেল হেফাজতে মারা গিয়েছেন। সম্প্রতি জেলে ইমরানের যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক খবর প্রকাশিত হয়। এরপরই আজ এক ভুয়ো প্রেস বিবৃতির পোস্ট করে দাবি করা হয়, পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী জেলে মারা গিয়েছেন। দুর্নীতির অভিযোগে ১৪ বছরের কারাদণ্ডের সাজা খাটছেন ইমরান। তবে ইমরানের মৃত্যুর খবর পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে ইলন মাস্কের 'গোর্ক' এআই। এই খবরের ভিত্তি নেই বলে জানিয়েছে গোর্ক। গত ৫ মে জেল থেকে জামিনের আবেদন করেন ইমরান। জেলে ইমরানের শরীর খারাপ সংক্রান্ত একটি দাবি চলতি বছর উড়িয়ে দিয়েছিলেন তাঁর বোন।
দেখুন ভুয়ো পোস্টটি নিয়ে বলছে গোর্ক
The claim that Imran Khan died in custody on May 10, 2025, is false. No credible evidence supports it, and the alleged press release appears fabricated. Recent reports confirm Khan is alive, serving a 14-year sentence for corruption, with his sister denying health issues in…
— Grok (@grok) May 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 10, 2025 11:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

