Diwali 2024: দীপাবলির উপহারের বাক্স খুললেন রিলায়েন্স জিও-র কর্মী, সোনপাপড়ি কোথায় বলে প্রশ্ন নেটিজেনদের, ভাইরাল ভিডিয়ো
দীপাবলির (Diwali 2024) উপহারের বাক্স খুলে কাজু, কিশমিশ, আমন্ড পেলেন জিও-র এক মহিলা কর্মী। উপহারের বাক্স (Diwali Gift) খোলার সময় থেকে দেখানো পর্যন্ত ওই মহিলার মুখে হাসি থাকলেও, তা নিয়ে অনেকে কটাক্ষ করেন। রিলায়েন্স জিও-র ওই কর্মী উপহারের বাক্স থেকে যে ড্রাই ফ্টুরস পেয়েছেন, সেখানে সোনপাপড়ি নেই কেন বলে অনেকে প্রশ্ন করেন। ড্রাই ফ্রুটসের বাক্স থেকে ওই কর্মী একটি কার্ড হাতে পান। যেখানে রিলায়েন্সের কর্ণধর মুকেশ আম্বানি, নীতা আম্বানি এবং তাঁদের তিন সন্তান, পুত্রবধূ, জামাই এবং নাতি, নাতনিদের তরফে দীপাবলির শুভেচ্ছা জানানো হয় প্রত্যেককে। রিলায়েন্সের সফ্টওয়্যার ডেভেলপার হিসেবে পরিচিত ওই মহিলা আম্বানিদের তরফে যে উপহার পেয়েছেন, তার তুলনায় অ্যামাজ়ন ভাল উপহার দিয়েছেন বলেও মন্তব্য করেন অনেকে। রিলায়েন্সের ওই উপহারের বাক্সের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় এরপর সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Diwali 2024: জেনে নিন কালী পুজোর নির্ঘণ্ট, অমাবস্যা শুরু হচ্ছে কখন দেখুন
দেখুন উপহারের বাক্স খুলে কী পেলেন ওই মহিলা কর্মী...
View this post on Instagram
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 30, 2024 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

