Delhi Fire: দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, আবাসনে আগুন লেগে ৩ জনের মৃত্যু

বিবার গভীর রাতে পূর্ব দিল্লির কৃষ্ণনগর (Krishnanagar) এলাকার একটি আবাসনে আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

Delhi Fire: দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, আবাসনে আগুন লেগে ৩ জনের মৃত্যু
প্রতীকী ছবি (Photo Credits: ANI)

নয়াদিল্লি:  হাসপাতালে সদ্যজাত বিভাগে আগুন লাগার পর, ফের দিল্লিতে (Delhi) অগ্নিকাণ্ড (Fire)। রবিবার গভীর রাতে পূর্ব দিল্লির কৃষ্ণনগর (Krishnanagar) এলাকার একটি আবাসনে আগুন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) প্রধান অতুল গর্গ বলেন, "আমরা কৃষ্ণনগর থেকে রাত ২.৩৫ মিনিটে ফোন পাই। মোট পাঁচটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। সকাল ৭.২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। ১৩ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 26, 2024 10:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).