BJP: বড়সড় ধাক্কা বিজেপি বিরোধী শিবিরে, প্রাক্তন বিধায়ক, সাংসদদের ১৬ জন যোগ দিচ্ছেন মোদীর দলে
ফের বেশ বড়সড় ধাক্কা বিজেপি (BJP) বিরোধী শিবিরে। এবার তামিলনাড়ুর (Tamil Nadu) ১৫ জন প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন। ১৫জন প্রাক্তন বিধায়কের পাশাপাশি এক প্রাক্তন সাংসদও বুধবার গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। দিল্লিতেই আজ দক্ষিণের এই ১৬ জন প্রাক্তন বিধায়ক এবং সাংসদ বিজেপিতে যোগ দেবেন বলে খবর। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী শিবিরের নেতারা ইন্ডিয়া জোটে যোগ দেন। তবে সেই জোট ভেঙে বেরিয়ে যেতে দেখা যায় জেডিইউয়ের নীতিশ কুমারকে। অন্যদিকে জোটে থাকলেও, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে। সম্প্রতি এই বার্তা দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোট তৈরি হলেও, ভোটের সময় কতটা তা ফলদায়ক হবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দেখুন ট্যুইট...
Fifteen former MLAs and a former MP from Tamil Nadu join BJP in the national capital
— Press Trust of India (@PTI_News) February 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 07, 2024 12:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

