Delhi: নির্মিয়মান বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু এক শ্রমিকের, ঘটনায় দুঃখপ্রকাশ আপ বিধায়কের

দিল্লির মালভিয়া নগরে একটি নির্মিয়মান বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিক বিহারের বাসিন্দা।

Delhi: নির্মিয়মান বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু এক শ্রমিকের, ঘটনায় দুঃখপ্রকাশ আপ বিধায়কের
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

দিল্লির মালভিয়া নগরে একটি নির্মিয়মান বাড়ির পাঁচতলা থেকে পড়ে  মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিক বিহারের বাসিন্দা।  গতকাল (৩০.০৭) এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী। তিনি বলেন, "এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন শ্রমিক  বিহার থেকে তার পরিবারের জন্য জীবিকা নির্বাহের জন্য দিল্লিতে এসেছিলেন। তাই তাঁর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। সে ওই বাড়ির পাঁচ তলার দেওয়ালে প্লাস্টার করছিলেন। বাড়ি তৈরির  নির্মাতারা শ্রমিককে সঠিক নিরাপত্তার সরঞ্জাম দেওয়ার দায়িত্ব পালন করেনি তাই এই ঘটনাটি ঘটেছে। এরকম ঘটনাতে নিরাপত্তার ফাঁকগুলো প্রকাশ করে।তবে পুলিশ এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে যে বাড়িটি তৈরির পরিকল্পনা অনুমোদিত ছিল।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 31, 2023 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).