Crime In Noida: ঠিকানা না বলতে পারায় কর্মরত পুলিশ অফিসারদের গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা, গ্রেফতার ৩
ঘটনার বেশকিছু দিন পর অবশেষে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে 'মহিন্দ্রা থার' গাড়িটিও। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক মামলা রুজু করা হয়েছে।
নয়াদিল্লিঃ খোদ নয়ডায় (Noida) রাতের অন্ধকারে অপরাধ। গাড়ি দিয়ে পুলিশ (Police) অফিসারকে পিষে মেরে ফেলার চেষ্টা! গ্রেফতার তিন অভিযুক্ত। ঘটনাটি ঘটে গত ৮ই জুন। রাস্তার ধারে পুলিশ বুথের সামনে দাঁড়িয়েছিলেন দুই পুলিশ আধিকারিক। একটি এসইউভি (SUV) গাড়ি নিয়ে তিন যুবক এসে একটি ঠিকানা জানতে চান। পুলিশ অফিসার সেই ঠিকানা না বলতে পারায় গাড়ি দিয়ে তাঁদের ধাক্কা মেরে পালায় অভিযুক্তরা। ঘটনায় গুরুত জখম হয়েছেন দুই পুলিশ অফিসার। ঘটনার বেশকিছু দিন পর অবশেষে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে 'মহিন্দ্রা থার' গাড়িটিও। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক মামলা রুজু করা হয়েছে।
Three Men Who Tried To Run SUV Over Noida Cops Arrested https://t.co/O4WQhuiNP4
— NDTV (@ndtv) June 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

