Weather Update: রবিবার থেকে উত্তর ভারতে শৈত্যপ্রবাহ, কনকনে শীতের অপেক্ষায় কলকাতা

দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Winter (Photo Credits: PTI)

উত্তর ভারতের বর্ষবরণ হাড়হিম করা ঠান্ডাতেই হতে চলেছে। আগামিকাল, রবিবার থেকে উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (IMD)। দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তর প্রদেশের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখে তুষারপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

দিল্লিতে এখন সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু দিনের মধ্যে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। রাজধানী শহরে কুয়াশার পরিমাণ বাড়বে। এদিকে, কলকাতায় রবিবার থেকে আরও কিছুটা শীত পড়ার পূর্বাভাস থাকছে। বড়দিনে কনকনে শীতের দেখা পাওয়া যায়নি। গত দশ বছরে উষ্ণতম বড়দিন দেখেছে কলকাতা।

উত্তর ভারতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement