Naxals killed in Encounter: বস্তারের জঙ্গলে পুলিশের যৌথ অভিযান, এনকাউন্টারে খতম ৯ মাওবাদী
মঙ্গলবার সকাল ১০টা নাগাদ জঙ্গলের মধ্যে দুই দলের গুলির লড়াই শুরু হয়। তবে অভিযানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের গুলিতে নিকেশ হল ৯ মাওবাদী। মঙ্গলবার ছত্তিশগড়ের (Chhattisgarh) দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তী জঙ্গলে পুলিশ এবং নকশালদের মধ্যে গুলির যুদ্ধে খতম হয়েছে ৯ মাওবাদী। পুলিশ জানাচ্ছে, মৃত মাওবাদীদের কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার হয়েছে। মিলেছে প্রচুর সংখ্যক এসএলআর রাইফেল, ৩০৩টি রাইফেল এবং ৩১৫টি বোরের রাইফেল। দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমান্ত এলাকায় পশ্চিম বস্তারে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একটি যৌথ অনুসন্ধান অভিযানে নামে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ জঙ্গলের মধ্যে দুই দলের গুলির লড়াই শুরু হয়। তবে অভিযানে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।
৯ মাওবাদী নিকেশ...
Chhattisgarh: 9 Naxals killed in encounter with forces, automatic weapons recovered
Read @ANI Story | https://t.co/C85T538lPi#Chhattisgarh #Naxals #Encounter pic.twitter.com/ZCfMlzHTW0
— ANI Digital (@ani_digital) September 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

