Kuno National Park: কুনো ন্যাশনাল পার্কে নতুন প্রাণের সঞ্চার, ফের মা হল চিতা নিরভা, জন্ম ৫ শাবকের
এই মুহূর্তে দেশে মোট চিতার সংখ্যা ৩১-এ দাঁড়িয়েছে। কুনো ন্যাশনাল পার্কে এখন ২৯টি চিতা রয়েছে, যার মধ্যে ১৯টি শাবক এবং ১০টি প্রাপ্তবয়স্ক।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) নতুন প্রাণের সঞ্চার। ফের মা হল স্ত্রী চিতা নিরভা (Cheetah Neerva)। জন্ম দিয়েছে পাঁচটি শাবকের। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজেদের এক্স হ্যান্ডেল থেকে কুনোয় চিতা জন্মের খবরটি দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগে ভারতের চিতা সংরক্ষণ প্রচেষ্টার জেরে এই মুহূর্তে দেশে মোট চিতার সংখ্যা ৩১-এ দাঁড়িয়েছে। কুনো ন্যাশনাল পার্কে এখন ২৯টি চিতা রয়েছে, যার মধ্যে ১৯টি শাবক এবং ১০টি প্রাপ্তবয়স্ক। কুনো থেকে দুটি পুরুষ চিতা, পাওক এবং প্রভাষকে সম্প্রতি মধ্যপ্রদেশের গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হয়েছে।
কুনোয় নতুন প্রাণের সঞ্চার...
New cheetah cubs 🐾
Please join me in welcoming 5 precious new lives in Kuno National Park.
In the lap of their mother Nirva, 5-year-old brought from Mapesu Reserve in South Africa, these cubs remind us of the beauty and resilience of nature. May they grow strong, swift, and… pic.twitter.com/GFshaJCZUg
— Bhupender Yadav (@byadavbjp) April 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

