Ahmedabad Viral Video: মাদক নিষিদ্ধ গুজরাটে মদ্যপ দুষ্কৃতীদের আমেদাবাদের রাস্তায় তাণ্ডবের ভিডিয়ো ভাইরাল

গুজরাটের আমেদাবাদে চাঞ্চল্যকর ঘটনা। মাদক নিষিদ্ধ গুজরাটে মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব। আমেদবাদের কৃষ্ণনগর এলাকায় একদল মদ্যপ দুষ্কৃতী লাঠি হাতে গাড়িতে ভাঙচুর চালায়। রাতের অন্ধকারে হওয়া এই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়।

Ahmedabad Viral Video: মাদক নিষিদ্ধ গুজরাটে মদ্যপ দুষ্কৃতীদের আমেদাবাদের রাস্তায় তাণ্ডবের ভিডিয়ো ভাইরাল
CCTV Captures Drunken Vandals Causing Havoc in Krishnanagar, Ahmedbad. (Photo Credits: X)

গুজরাটের আমেদাবাদে চাঞ্চল্যকর ঘটনা। মাদক নিষিদ্ধ গুজরাটে মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব। গতকাল রাতে আমেদবাদের কৃষ্ণনগর এলাকায় একদল মদ্যপ দুষ্কৃতী লাঠি হাতে গাড়িতে ভাঙচুর চালায়। রাতের অন্ধকারে হওয়া এই ঘটনা ধরা পড়ে রাস্তার ধারের এক বাড়িতে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরায়। সেই সময় ১০০ মিটার দূরেই আমেদাবাদ পুলিশ রাতের শহরে নজরদারি করছিল বলে খবরে প্রকাশ। অথচ কেন তারা কিছুই টের পেলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চারটি স্কুটারে চড়ে এসে দুষ্কৃতীরা হাতে ভারী অস্ত্র, লাঠি বের করে রাস্তার ধারে একটি গাড়িতে ভাঙচুর চালায়। ক্রমাগত গাড়ির ওপর লাঠিপেটা করতে থাকে তারা। বেশ কয়েকবার লাঠির আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। কাজ সেরে মদ্যপ দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। তারা যে অবস্থায় ছিল তাতে দুর্ভাগ্যজনকভাবে কোনও ব্যক্তি চলে এলে আরও বড় কিছু ঘটে যেতে পারত। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠছে।

রাতের আমেদাবাদ শহরে দুষ্কৃতীদের তাণ্ডব

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 08, 2024 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).