Car Fire: মাঝরাস্তায় দাউ-দাউ করে জ্বলছে গাড়ি,দুর্ঘটনার কবলে পাঁচ প্রবীণ কংগ্রেস নেতা, দেখুন ভিডিয়ো
পঞ্চকুলা থেলে গাড়িতে চেপে মর্নিতে কংগ্রেসের একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। পথে মর্নি-পঞ্চকুলা রোডে এই অঘটন ঘটে।
নয়াদিল্লিঃ মাঝরাস্তায় আচমকা গাড়িতে (Car) আগুন (Fire)। কোনওরকমে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) পঞ্চকুলার (Panchkula) একটি রাস্তায়। জানা গিয়েছে, ওই সময় সেই গাড়িতে ছিলেন পাঁচ প্রবীণ কংগ্রেস নেতা। পঞ্চকুলা থেকে গাড়িতে চেপে মর্নিতে কংগ্রেসের একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। পথে মর্নি-পঞ্চকুলা রোডে এই অঘটন ঘটে। যদিও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কোনওরকমে গাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন তাঁরা। তবে আগুনে পুড়ে ছাই গাড়িটি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন ভিডিয়ো
Panchkula, Haryana: A car on Morni Panchkula road caught fire, narrowly escaping serious harm for the five senior Congress workers inside. The vehicle, en route to a Congress meeting in Morni, caught fire and was quickly engulfed in flames, but all workers escaped safely. pic.twitter.com/9i1FM1fcGC
— IANS (@ians_india) August 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 07, 2024 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

