Punjab: গুরুদাসপুরে অনুপ্রবেশের চেষ্টা করা পাক নাগরিককে গ্রেফতার

পঞ্জাবের গুরুদাসপুরে সীমান্তের বেড়াজাল টপকে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যান পাকিস্তানের এক নাগরিক। বিএসএফ জওয়ানরা সেই পাক নাগরিককে অনুপ্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করেন।

Punjab: গুরুদাসপুরে অনুপ্রবেশের চেষ্টা করা পাক নাগরিককে গ্রেফতার
BSF In Punjab Border (Photo Credit: X)

পহেলগাম জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে ভারত। যে কোনও দিন ভারত তাদের ওপর হামলা করতে পারে, এমন আশঙ্কা করেছেন পাকিস্তানের মন্ত্রীরা। পহেলগামে জঙ্গি হামলা নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধও হতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে পঞ্জাবের গুরুদাসপুরে সীমান্তের বেড়াজাল টপকে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে যান পাকিস্তানের এক নাগরিক। বিএসএফ জওয়ানরা সেই পাক নাগরিককে অনুপ্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করেন। কী কারণে সেই পাক নাগরিক ভারতে অনুপ্রবেশ করতে চাইছিলেন, সেই বিষয়ে তাকে জেরা করা হচ্ছে।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 7477 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).