Blinkit at MahaKumbh Mela: মহাকুম্ভের মেলায় ব্লিঙ্কিট পরিষেবা, পূজার সামগ্রী থেকে ত্রিবেণী সঙ্গমের জল, মিলছে বহু কিছু
১০০ বর্গফুট আয়তন জুড়ে গড়ে ওঠা এই দোকানে পূজার সামগ্রী, খাবার, চার্জার, তোয়ালে এবং ত্রিবেণী সঙ্গম জলের মতো প্রয়োজনীয় আরও জিনিসপত্র মিলছে।
Mahakumbh 2025: মহাকুম্ভের মেলায় এবার মিলবে ব্লিঙ্কিট-এর পরিষেবা। ১৪৪ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হয়েছে মহাকুম্ভ (Mahakumbh 2025)। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৪৫-৫০ কোটি ভক্তের সমাগম হবে এই মহাকুম্ভের মেলায়। তীর্থযাত্রী এবং পর্যটকদের পরিষেবা প্রদানের জন্য প্রয়াগরাজের (Prayagraj) মহাকুম্ভের মেলায় অস্থায়ী দোকান চালু করল ব্লিঙ্কিট। ১০০ বর্গফুট আয়তন জুড়ে গড়ে ওঠা এই দোকানে পূজার সামগ্রী, খাবার, চার্জার, তোয়ালে এবং ত্রিবেণী সঙ্গম জলের মতো প্রয়োজনীয় আরও জিনিসপত্র মিলছে।
মহাকুম্ভের মেলায় ব্লিঙ্কিট-এর পরিষেবা:
Today we've opened a temporary Blinkit store in Maha Kumbh Mela, Prayagraj to serve pilgrims and tourists.
This one is a 100 sq ft store which will be delivering in Arail Tent City, Dome City, ITDC Luxury Camp, Devrakh, and other key areas of the Maha Kumbh Mela.
Our teams are… pic.twitter.com/p8pDakE1SV
— Albinder Dhindsa (@albinder) January 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 18, 2025 07:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

