BJP: ভোটের শেষবেলায় বিজেপিতে ভাঙন, দল ছেড়ে বিরোধী শিবিরে যোগ প্রভাবশালী সাংসদের ছেলের

উত্তরপ্রদেশের ভোট একেবারে শেষের দিকে। ৬ দফার ভোট হয়ে গিয়েছে, আগামী সোমবার, ৭ মার্চ হবে শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণ। ভোট শেষের মুখে ধাক্কা খেল বিজেপি।

BJP: ভোটের শেষবেলায় বিজেপিতে ভাঙন, দল ছেড়ে বিরোধী শিবিরে যোগ প্রভাবশালী সাংসদের ছেলের
BJP. (Photo Credits: Twitter)

উত্তরপ্রদেশের ভোট (Uttar Pradesh Elections 2 022) একেবারে শেষের দিকে। ৬ দফার ভোট হয়ে গিয়েছে, আগামী সোমবার, ৭ মার্চ হবে শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণ। ভোট শেষের মুখে ধাক্কা খেল বিজেপি। পদ্মশিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন এলাহাবাদের সাংসদ রীতা বহুগুণা যোশী  (Rita Bahuguna Joshi)-র  ছেলে মায়াঙ্ক যোশী।

আজমগড়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সভায় দলের সদস্যপদ গ্রহণ করলেন রীতা বহুগুণার ছেলে। জোর জল্পনা ভোট মিটলেই এলাহাবাদের বিজেপি সাংসদ রীতা যোগ দেবেন অখিলেশ শিবিরে।

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 05, 2022 04:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).