Bihar: জমজমাটি সন্ধ্যায় উদ্যাম নাম, ভরা মঞ্চে প্রকাশ্যে যুবককে গুলি, সাংঘাতিক ভিডিয়ো ভাইরাল

দর্শকদের মধ্যে থেকে একজন বন্দুক বের করে মঞ্চের উপরে থাকা ওই যুবককে নিশানা করে পরপর কয়েক রাউন্ড গুলি চালান। ভরা মঞ্চে গুলি এসে লাগে সোজা যুবকের মাথায়।

Bihar: জমজমাটি সন্ধ্যায় উদ্যাম নাম, ভরা মঞ্চে প্রকাশ্যে যুবককে গুলি, সাংঘাতিক ভিডিয়ো ভাইরাল
Youth Shot Dead While Dancing on Stage (Photo Credits: X)

জমজমাট সন্ধ্যা। মঞ্চে কোমর দোলাচ্ছেন একদল তরুণী। দর্শক আসন থেকে তা বেজায় উপভোগ করছেন যুবকের দল। তাঁদের মধ্যে থেকেই এক যুবক মঞ্চে উঠে তরুণীদের সঙ্গে নাচতে শুরু করেন। আর ঠিক তখনই ঘটে গেল বিপত্তি। দর্শকদের মধ্যে থেকে একজন বন্দুক বের করে মঞ্চের উপরে থাকা ওই যুবককে নিশানা করে পরপর কয়েক রাউন্ড গুলি চালান। ভরা মঞ্চে গুলি এসে লাগে সোজা যুবকের মাথায়। চোখের সামনে শেষ হয়ে গিয়েছে ২৭ বছরের তরুণ প্রাণ। সোমবার রাতে বিহারের (Bihar) গয়ায় তিলক অনুষ্ঠান চলাকালীন ঘটে এই অঘটন। নিহত যুবকের পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে খুন হতে হয়েছে তাঁদের ছেলেকে। পিন্টু শর্মা এবং মহেশ শর্মা নামে দুই যুবকের বিরুদ্ধে গুলো চালানোর অভিযোগ দায়ের করেছে পরিবার। ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত পলাতক, তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

ভরা মঞ্চে যুবককে গুলিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 04, 2025 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).