Bomb Threats In 40 School: পরপর '৪০টি স্কুলে বোমা রাখা', হুমকি আসতেই আতঙ্ক, চলছে তল্লাশি
দিল্লির (Delhi) পর বেঙ্গালুরু (Bengaluru)। এবার দক্ষিণের এই শহরের ৪০টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হল। যে খবর প্রকাশ্যে আসার পরপরই বেঙ্গালুরুর (Bengaluru School) নির্ধারিত ৪০টি স্কুল জুড়ে তল্লাশি শুরু হয়েছে। শুক্রবার সকালে দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়। ইমেল মারফৎ ওই হুমকি দেওয়া হয় দিল্লির ২০টির বেশি স্কুলকে। দিল্লির পর এবার বেঙ্গালুরু। সেখানকার ৪০টি স্কুলে বোমা রাখা রয়েছে বলে ইমেলে হুমকি আসে। রাজরাজেশ্বরী নগর, কেনগিরি-সহ বেঙ্গালুরুর একাধিক জায়গায় নামি স্কুলে বোমা রাখা রয়েছে বলে শুক্রবার হুমকি মেইল আসে। তারপরই শুরু হয় বম্ব স্কোয়াডের তল্লাশি অভিযান। যদিও কে বা কারা বেঙ্গালুরুর এই ৪০টি স্কুলকে হুমকি দিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে খুব শিগগিরই সূত্র হাতে আসবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।
বেঙ্গালুরুর ৪০টি স্কুলকে হুমকি দেওয়া হল...
Bomb threats to Delhi and Bengaluru schools.
Bengaluru: Over 40 schools get bomb threats.@AviralHimanshu and @nagarjund get us more details. #BombThreats #Delhi #Bengaluru #ITVideo #IndiasAgenda | @SnehaMordani pic.twitter.com/kKpZXrs5lV
— IndiaToday (@IndiaToday) July 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 18, 2025 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

