AITC Hacked: সাইবার হানা তৃণমূলের টুইটার অ্যাকাউন্টে
দলের তরফে বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে
টুইটারের ডিপিতে তৃণমূলের লোগোর বদলে ইয়ুগা ল্যাবসের ছবি। তাহলে কি হ্যাক হয়েছে তৃণমূল দলের টুইটার অ্যাকাউন্টটি? ডিসপ্লে হ্যান্ডেলের পরিবর্তন হয়েছে নামও। সেখানেও রয়েছে ইয়ুগা ল্যাবসের নাম।
দলের তরফে এই সমস্যাটির সমাধান করার চেষ্টা চলছে বলে জানা গেছে। ইয়ুগা ল্যাবস আমেরিকার একটি ব্লকচেইন টেকনলোজি সংস্থা। যাদের ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মিডিয়ার ওপর ব্যবসা রয়েছে।
গত বছরে ওয়াইএসআরএর দলের টুইটার হ্যান্ডেলের নাম পরিবর্তিত হয়েছিল। দলের টুইটারের ডিসপ্লে হ্যান্ডে চলে এসেছিল এনএফটি মিলিওনেয়ারের নাম। এছাড়া ছবিতে এসেছিল BAYC নামের একটি লোগো।
২০২২ সালের এপ্রিলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ছবি সরিয়ে সেখানে BAYCনামে একটি লোগো লাগানো হয়।
All India Trinamool Congress' Twitter account appears to be hacked. pic.twitter.com/wyE417xG0c
— ANI (@ANI) February 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 28, 2023 08:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

