Plane Crash: 'লাকি' ১২ শেষে 'আনলাকি' হল, বিমান ভাঙতেই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও তলিয়ে গেলেন মৃত্যুর গহ্বরে
এয়ার ইন্ডিয়ার অভিশপ্ত বিমানে বৃহস্পতিবার ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী (Former Gujarat CM) বিজয় রূপানি (Vijay Rupani Dies)। ১২ জুন অর্থাৎ ১২.০৬.২০২৫ সালে বিজয় রূপানি লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India Flight AI171 Plane Crash) বিমানে ওঠেন। ব্রিটেনে মেয়ের কাছে যাওয়ার জন্য বিজয় রূপানি বিমানে ওঠেন আজ ১২.১০ মিনিটে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ এয়ার ইন্ডিয়ার বিমানের ১২ নম্বর আসনে বসেছিলেন। তাঁর গাড়ির নম্বর ১২০৬ এবং তাঁর বাইকের নম্বরও ১২০৬। ফলে ১২ ছিল বিজয় রূপানির লাকি নম্বর। তাঁর বাড়ির নম্বরও ১২। ফলে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর লাকি ১২ নম্বরই শেষ পর্যন্ত 'আনলাকিতে' পরিণত হল বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত আজ দুপুরে হঠাৎ করেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। যে বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। অভিশপ্ত ওই বিমানের মধ্যে থেকে ১ জন মাত্র বেঁচে ফেরেন। বাকিদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ২৪১ জন যাত্রীদের মৃত্যুর তালিকায় যুক্ত হল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির নামও।
দেখুন বিজয় রূপানির লাকি ১২ নম্বর কীভাবে আনলাকি হয়ে গেল...
विजय रूपाणी जी के सभी व्हीकल के नंबर 1206 थे।
जिस सीट पर बैठे थे उसका नंबर 12 था।
उनके घर के दोपहिया व्हीकल का नंबर भी 1206 है।
उनका बोर्डिंग टाइम 12.10 बजे था और आज तारीख 12-06 है।
उनको विनम्र श्रद्धांजलि pic.twitter.com/NBBogkyjbD
— Prashant Umrao (@ippatel) June 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 12, 2025 09:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

