'Bharat Mata ki jai' Video: পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত, ওয়াঘা-আত্তারিতে রব উঠল 'ভারত মাতা কী জয়', দেখুন ভিডিয়ো
অপারেশন সিদূঁর-এর পর গোটা ভারত জুড়ে কার্যত উৎসব শুরু হয়েছে। এবার সেই ছবি দেখা গেল ওয়াঘা-আত্তারি সীমান্তে (Attari-Wagah Border)। অমৃতসরে যে ওয়াঘা-আত্তারি সীমান্ত রয়েছে, সেখানে হাজির হন বহু মানুষ। ওয়াঘা-আত্তারি সীমান্ত হাজির হয়ে মানুষকে বলতে শোনা যায়, ভারত মাতা কী জয়, ভারতীয় সেনার জয়। অপারেশন সিদূঁরের (Operation Sindoor) পর যখন পাকিস্তানের দিকের আত্তারি সীমান্ত ফাঁকা হয়ে যায়, সেখানে কাউকে দেখা যায়নি। সেই সময়ই ওয়াঘা সীমান্তের দিকে দাঁড়িয়ে ভারতীয়রা ভারত মাতা কী জয় বলে স্লোগান দিতে শুরু করেন। পহেলগামের (Pahalgam Terror Attack) পর ভারতীয় সেনা (Indian Army) মোক্ষম জবাব দিয়েছে পাকিস্তানকে (Pakistan)। পহেলগামে যে ২৬ জনের প্রাণ নেয় জঙ্গিরা, তার বদলা স্বরূপ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় সেনা। পাকিস্তানে পা না রেখেই ভাওয়ালপুর, কোটলি, মুজফফরাবাদ-সহ একাধিক জায়গার জঙ্গি ডেরা ভেঙে দেয় সেনা। অন্যদিকে সিয়ালকোটে হিজবুলের যে ঘাঁটি, তাও গুঁড়িয়ে দেওয়া হয়। সবকিছু মিলিয়ে পহেলগামের বদলা কার্যত জোর কদমে নেওয়া হয় ভারতীয় সেনার তরফে।
আত্তারি-ওয়াঘা সীমান্তে হাজির হয়ে মানুষ ভারত মাতা কী জয় স্লোগান শুরু করেন...
#WATCH | No Beating Retreat Ceremony today at the Attari-Wagah border in Amritsar, in the light of #OperationSindoor.
People who had come to watch the ceremony raise slogans of 'Bharat Mata ki jai' and 'Bharatiya Sena jki jai', and say that they welcome the decision. pic.twitter.com/RRHqE0Hkah
— ANI (@ANI) May 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 07, 2025 07:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

