Lucknow: পারিবারিক অশান্তির জের, দ্বিতীয় স্ত্রীয়ের বাড়িতে গিয়ে আত্মঘাতী এক ব্যক্তি, তদন্তে পুলিশ
পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোমতীনগর থানা এলাকায়।
পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের গোমতীনগর (Gomti Nagar) থানা এলাকায়। জানা যাচ্ছে দ্বিতীয় স্ত্রীয়ের বাড়িতে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর জানাতেই ঘটনাস্থলে চলে আসেন আধিকারিকরা। তাঁরা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সতীশ সোনি, তিনি বিহারের চম্পারণের বাসিন্দা। সেখানেই তাঁর পরিবার রয়েছে। কিন্তু নিজের স্ত্রীকে না জানিয়ে লুকিয়ে লখনউতে এসে আরেকটি বিয়ে করেন। আর এই দুটি সম্পর্ক নিয়ে বিবাদ শুরু হয় পরিবারের মধ্যে। আর তারপরেই এদিন দ্বিতীয় স্ত্রীয়ের কাছে আসলে ফের বচসা শুরু হয়। আর এই বিবাদের জেরেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
Lucknow: DCP Shashank Singh says, "In Gomti Nagar Extension police station, a report was received that an individual had shot himself. Upon receiving this information, all officials arrived at the scene...The individual was involved in a family dispute, which led him to go to his… pic.twitter.com/KDQLYUmHt0
— IANS (@ians_india) August 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2024 05:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

